অধ্যায়

কাউন্টারে বিক্রি

ক্যাশ শিফট

গোনা টাকা দিয়ে ড্রয়ার খোলা, ড্রয়ারে কত থাকার কথা দেখা, দিনের শেষে বন্ধ করা আর Z রিপোর্ট প্রিন্ট।

যাদের জন্য:ক্যাশিয়ারম্যানেজারমালিক

এই অধ্যায়ে

ক্যাশ শিফট মানে একজন ক্যাশিয়ারের একটি ড্রয়ারে কাজের সময়। শুরু হয় গুনে রাখা ক্যাশ দিয়ে, শেষ হয় গুনে বের করা ক্যাশ দিয়ে। ড্রয়ারে কত থাকার কথা RetailDesk হিসাব করে, তাই কম বা বেশি হলে সেদিনই ধরা পড়ে।

শিফট খুলুন

প্রথম বিক্রির আগে POS নিজেই শিফট চায়। ড্রয়ার গুনে শুরুর ক্যাশ (৳) লিখে শিফট খুলুন চাপুন। প্রত্যেক ক্যাশিয়ারের আলাদা শিফট।

শিফট চলাকালীন

নগদ বিক্রি, নগদ ফেরত আর নগদে বাকি আদায় — সবই ড্রয়ারের হিসাব বদলায়। কার্ড, বিকাশ, নগদ (মোবাইল) আর ব্যাংক পেমেন্ট ড্রয়ারের হিসাব বদলায় না, তবে শিফটের সারাংশে আলাদা দেখায়, যাতে ফোন বা কার্ড মেশিনের সাথে মেলানো যায়।

শিফট বন্ধ করুন

দিনের শেষে POS-এ:

  1. শিফট বন্ধ করুন চাপুন।
  2. সারাংশে পেমেন্টের মাধ্যম অনুযায়ী বিক্রি, তারপর:
    • শুরুর ক্যাশ
    • + নগদ বিক্রি (এক্সচেঞ্জ ক্রেডিটসহ)
    • + বাকি আদায় (ক্যাশ)
    • − নগদ ফেরত (এক্সচেঞ্জসহ)
    • ড্রয়ারে থাকার কথা
  3. ড্রয়ার গুনে গোনা ক্যাশ (৳)-এ লিখুন। সঙ্গে সঙ্গে মিলেছে, অথবা কত বেশি বা কত কম তা দেখাবে।
  4. শিফট বন্ধ করুন। তারপর Z রিপোর্ট প্রিন্ট আর সম্পন্ন চাপুন।

শিফটের তালিকা ও রিপোর্ট

বিক্রি › ক্যাশ শিফট-এ গত ৭ দিনের শিফট — শুরুর ক্যাশ, থাকার কথা, গোনা ক্যাশ আর পার্থক্যসহ। ক্যাশিয়ার শুধু নিজের শিফট দেখেন; ম্যানেজার ও মালিক সবারটা দেখেন।

ক্যাশ শিফট
ক্যাশ শিফট

শিফট খুলে ৮০ মিমি কাগজে রিপোর্ট প্রিন্ট করা যায়: শিফট খোলা থাকলে X রিপোর্ট (দিনের মাঝে যাচাই), বন্ধ হলে Z রিপোর্ট, সইয়ের জায়গাসহ।

কয়েক দিনের হিসাবের জন্য রিপোর্ট-এর ক্যাশিয়ার ক্লোজিং দেখুন।